হাতিয়ায় ইউপি সদস্য হত্যা; ৬৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা রবিদ্র চন্দ্র দাসকে (৪৮) হত্যার ঘটনায় তার ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযান চালিয়ে সুমন ও আমজাদ নামের দুইজনকে গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার (১০ জুন) দুপুরে নিহতের ছেলে রিকেল চন্দ্র দাস বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫-২০জনকে আসামী করে হাতিয়া থানায় মামলাটি দায়ের করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার পর বহস্পতিবার বিকেল ও শুক্রবার ভোর পৃথকস্থানে অভিযান চালিয়ে আমজাদ ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে দাহ করা হয়েছ। মামলার সকল আসামীকে গ্রপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে হাতিয়া শ্রমিকলীগের সভাপতি আল আমিনসহ মোটরসাইকেল যোগ চরঈশ্বর থেকে ওছখালী আসছিলেন চরঈশ্বর ৩নং ওয়ার্ডের মেম্বার রবিন্দ্র চদ্র দাস। তাদের মোটরসাইকেলটি চরঈশ্বর প্রধান সড়কর খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ীর সামনে আসলে একদল দূর্বত্ত তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে গতিরোধ করে।

এসময় মোটরসাইকেলের পিছনে থাকা আল আমিন পিছন দিকে দৌঁড়ে পালিয়ে গেলেও হামলাকারীদের হাতে আটকা পড়ে রবিন্দ্র। হামলাকারীরা প্রথমে রবিন্দ্রকে গুলি ও পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার হাতের কব্জি ও রগ কেটে ফেলে যায়। পরে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিন্দ্রের লাশ উদ্ধার করে। দলীয় কোন্দল ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে বলে দাবী নিহতের স্বজনদের।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর