রাজবাড়ী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন হয়েছে। শুক্রবার (১১ জুন) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সর্বম্মতিক্রমে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের জেলা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহকে সভাপতি এবং দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ সভাপতি করিম ইসহাক (সময় টিভি) ও আহসান হাবীব টুটুল (দৈনিক জনকণ্ঠ/এনটিভি), যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শামীম (নিউজ টুয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (আমাদের সময়), অর্থ ও দপ্তর সম্পাদক সুমন বিশ্বাস (চ্যানেল টুয়েন্টি ফোর), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক শামীম রেজা (ইনডিপেন্ডেন্ট টিভি)।

কার্যকরী সদস্যরা হলেন বাবু মল্লিক, এসএম রাসেল কবীর, গণেশ পাল, এস,এম রাহাত হোসেন ফারুক, রবিউল আওয়াল ও শাহীন রেজা।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর