সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির ওয়েব সিনেমা মুক্তি পেয়েছে বৃহস্পতিবার রাতে। সিনেমাটির নাম ‘ডার্ক সাইড অব ঢাকা’। এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
রাফি বার্তা বাজারে একান্ত সাক্ষাৎকার কালে জানান, আপনাদের ভয়ংকর রেসপন্স বরাবরেই এবারো আমরা মুগ্ধ, এতো সমস্যার মধ্যেও যেভাবে আপনারা ঢাকা দেখছেন আমরা আসলেই উল্লাসিত। আমার বিস্বাস এটি আপনাদের ভালো লাগবে। আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই এটা দেখবেন। আপনার আমার এই ওয়েব সিনেমাটি দেখলে আমার কাজের সার্থকতা বাড়বে।
রাফি আরো বলেন , ‘ঢাকা। প্রাণের শহর, স্বপ্নের শহর। এই প্রানের শহরেই চলে নানা রকম লিলাখেলা এখানে কত নিষ্প্রাণ মানুষ ঘুরে বেড়ায়, আছে কত স্বপ্ন ভঙ্গ কথন। লাল নীল আলোয় আলোকিত ঢাকারও রয়েছে গাঢ় অন্ধকার একটা অধ্যায়।’
পাঁচ গল্পের একটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মনোজ প্রামাণিক। আর বাকি চারটি গল্পে রাশেদ মামুন অপু, তমা মির্জা, শরাফ আহমেদ জীবন, খায়রুল বাশার, সামিয়া অথৈ সহ অনেকে।
বার্তাবাজার/পি