রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ৮৬০ পিস ইয়াবাসহ মোছঃ রুবি আক্তার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুন) সকালে বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিমান বন্দর রেলওয়ে ষ্টেশনএলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এ বিষয়ে বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের উর্ধ্বে কেউ নয়। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। একে একে মাদকমুক্ত ও যাত্রী সাধারণের নিরাপত্তায় একটি সুন্দর বিমানবন্দর রেলওয়ে স্টেশন উপহার দিতে পারব।
আটককৃতর বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বার্তাবাজার/পি