বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিন দেশে যা ঘটেছে তা পরিকল্পিত ছিল। আপনারা বলছেন ‘হেফাজতের তাণ্ডব’। আপনাদের কথার সঙ্গে আমি একমত নই। তাণ্ডব করেছে সরকার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরকার এ তাণ্ডব চালিয়েছে।’
তিনি বলেন, ‘মোদির বাংলাদেশ সফর নিয়ে যখন হেফাজতে ইসলাম ও বাম দলের লোকজন বিরোধিতা করে তখন সরকারি দলের লোক হেফাজতের ওপর হামলা চালায়।
তারা তাণ্ডব চালিয়ে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জনকে হত্যা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আলেম-ওলামা এবং বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে।’
শুক্রবার (১১ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল আরও বলেন, আজ যারা ক্ষমতায় আছে তারা দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। তারা গণতন্ত্রের নামে গণতন্ত্রের কবর রচনা করেছে। দেশকে ধ্বংস করে দিয়েছে।
বার্তাবাজার/নব