ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজতের সহ-দপ্তর সম্পাদকসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজত ইসলামের সহ-দপ্তর সম্পাদকসহ আরো ০৩ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন, জেলা হেফাজত ইসলামের সহ-দপ্তর সম্পাদক ও জামিয়া ইউনুছির মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতী আবদুল হক, খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের মদদপুষ্ট ও বেড়তলা মাদ্রাসার সেক্রেটারী মোঃ আবুল কাশেম ভূঁইয়া ও হেফাজতের এক কর্মীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সহিংস ঘটনাসম‚হের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত নতুন ০৩ জনসহ মোট ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর