চীন সরকারের পক্ষে উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালান এখন ঢাকার পথে। শুক্রবার (১১ জুন) সকালে বেইজিং এয়ারপোর্ট থেকে টিকা নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে একটি বিমান।
আগামী রোববার (১৩ জুন) এইর টিকা বাংলাদেশ বুঝে পাবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান। এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয়।
বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত চুক্তি প্রায় চূড়ান্ত। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্মের টিকা কেনার চুক্তির আলোচনা শুরু হবে।
বার্তাবাজার/নব