আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারার উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া বাঘমারার চর এলাকার মো. জামাল উদ্দিন (৩০) নামে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

শুক্রবার(১১ জুন) ভোরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি নলদিয়া গ্রামের সোলাইমানের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিজের বেগুন ক্ষেত উদ্দেশ্যে বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ১০টার দিকে ঘর থেকে বের হন জামাল। রাতে ঘরে আসতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। আজ ভোরে নলদিয়া এলাকা খালের পাশে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত জামালের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসহাক বলেন, সকালে স্থানীয়দের সূত্রে জানতে পারি নলদিয়া বাঘমারার চরে একটি কানেকশনের বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামালের মৃত্যু হয়েছে।

ঘটনার পর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের ঘটনাস্থল পরিদর্শন ও নিহত জামাল উদ্দিনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০,০০০ টাকার ক্ষতিপূরণ দেন।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর