পঞ্চগড়ের বোদায় একটি আম বাগান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সকালে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সিকাইকামাত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই এলাকার আওরঙ্গজেব এর স্ত্রী শহিদা বেগম (৫০)।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায় যে, প্রতি বছর শহিদা বেগমের শশুর-শাশুড়ীর জন্য মৃত্যুবার্ষিকী পালন করা হয়। করোনার কারনে তিন বছর পর গতকাল রাতে মিলাদ মাহফিল করা হয়। এর আগের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিলে মাংস লুকিয়ে রাখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়াঝাটি হয়। সেই সুত্র ধরে এবারের মিলাদ মাহফিলের অনুষ্ঠানে স্ত্রী শহিদা বেগম রান্নাবান্না করবে না এবং খাবেও না। এমন কথায় ছেলে মাকে বলে, না খেলে বাড়ি থেকে বের হয়ে যাও।
ওই রাগে শহিদা বেগম রাত ৯ ঘটিকার সময়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন কেউ পিছনে পিছনে না গেলেও, একটু পরেও তার খোঁজ নেয় সবাই। সারা এলাকা ঘুরে না পেয়ে বাড়ির ৫০০ গজ পূর্বে আম বাগানে (১১ জুন) সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বোদা উপজেলার অফিসার ইনচার্জ জানান, ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটির সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আল আমিন/বার্তাবাজার/পি