নেত্রকোনার দুর্গাপুরে আতাউর রহমান রতন নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারাকান্দা গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনের স্ত্রী কিছুদিন আগে ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যায় এবং বড় মেয়ে ও রতনের মা বাসায় ছিলো। বৃহস্পতিবার(১০ মে) সন্ধ্যায় দাদীর সাথে রান্নার কাজ করছিলো রতনের বড় মেয়ে। ভাত রান্নার জন্য ঘর থেকে চাল আনতে গেলে মেয়ে দেখতে পায় তার বাবার নিথর দেহ ঘরের আঁড়ায় ঝুলছে। তাঁর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, মৃতদেহটি সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরন করা হয়েছে।
রাজেশ গৌড়/বার্তাবাজার/পি