সাভারে ২ যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে দুই অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে দশ ঘটিকায় ভাকুর্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হারুরিয়া গ্রামের একটি পাটক্ষেত ও ধইঞ্চা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ভাকুর্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রহমত আলী সরকার জানান, শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক দুই যুবকের রক্তাক্ত লাশ পাট ক্ষেত ও ধইঞ্চা ক্ষেতে পড়ে থাকতে দেখে আমাকে জানায়। পরে আমি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া গ্রামের পাটক্ষেত ও ধইঞ্চা ক্ষেত থেকে রক্তাক্ত দুই যুবকের লাশ উদ্ধার করি। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে নিয়ে এসে এখানে ওই দুই যুবককে হত্যা করা হয়। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর