কুমিল্লায় করোনায় ১০ জনের মৃত্যু

কুমিল্লায় গত ১০ দিনে করোনায় আক্রান্ত হয়ে ২ জন নারীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ১৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৫ জন।

শুক্রবার (১০ জুন) সকালে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে- সিটি কর্পোরেশনের ১ জন নারী, আদর্শ সদর উপজেলায় ২ জন, চৌদ্দগ্রাম ১ জন, নাঙ্গলকোট ১ জন, বরুড়া ১ জন নারীসহ ২ জন, মনোহরগঞ্জ ১ জন, বুড়িচং ১জন এবং দেবিদ্বার উপজেলায় ১ জন রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৭৯৪ জন এবং পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৩৫ জনের। এ সময়ে বিদেশগামী ৭২৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর