রামেকে আরও ১৫ জনের মৃত্যু

মহামারি করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

তাদের মধ্যে সাতজন করোনায় এবং ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৫ জনের মধ্যে আটজন রাজশাহীর, ছয়জন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নাটোরের বাসিন্দা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের আইসিইউতে ছয়জন, ২২ নম্বর ওয়ার্ডে তিনজন, ১ ও ৩ নম্বর ওয়ার্ডে দুইজন করে এবং ১৬ ও ২৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছেন করোনায়। অন্য আটজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া সাতজনের চারজন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং একজন নাটোরের বাসিন্দা।

এ ছাড়া উপসর্গ নিয়ে যে আটজন মারা গেছেন তার মধ্যে চারজন রাজশাহীর এবং চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর