পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিশেষ বাহিনীর অভিযানে ফিলিস্তিনের ২ নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত হয়েছে ৩ জন।
আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
ইসরায়েলের দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে অভিযান চালালে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীদের ধরতে ইসরায়েলের বিশেষ বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে প্রবেশ করে। এসময় ভুল বোঝাবুঝির কারণে ফিলিস্তিন অথরিটি, পিএ-এর ওই দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়ে থাকতে পারে। পিএ-র নিরাপত্তা কর্মকর্তারা খুব কমই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
বার্তাবাজার/পি