এমপি জাফরকে দল থেকে অব্যাহতি, প্রতিবাদে ৪ ঘন্টা সড়ক অবরোধ

দলীয় শৃংখলা ভঙ্গের দ্বায়ে কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার খবরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অন্তত ২০টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী ও সাংসদের অনুসারীরা। চার ঘন্টা পর পুলিশ যানচলাচল স্বাভাবিক করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় কিছু যুবকে লাটিসোটা ও ধারালো অস্ত্র বহন করতে দেখা গেছে।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ৮ জুন চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও চকরিয়া পৌরসভার নৌকার মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী উপর হামলা ও দলীয় সিদ্ধান্ত ভঙ্গের দ্বায়ে কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলমকে সর্বসম্মতিক্রমে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ। দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে শত শত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি (তদন্ত) আশরাফ হোসেন ‘বার্তা বাজার’কে জানান, আজিজনগর থেকে শুরুকরে খুটাখালী পর্যন্ত মহাসড়কে অন্তত ২০ টি পয়েন্টে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংসদের সমর্থকরা। এসময় সড়কের উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। পরে রাত ১২টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সাংসদ জাফর আলম গণমাধ্যমকে জানান, দলের জন্য আমি ত্যাগ শিকার করে অসংখ্যবার কারবরণ করেছি। আমি রাজপথে প্রধানমন্ত্রী পরিক্ষিত সৈনিক। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু মুজিব চেয়ারম্যানের গায়ের জোরে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত আমরা প্রত্যাখান করলাম।

তিনি আরো বলেন, আমি কোন কর্মী সমর্থকদের রাস্তায় নামার নির্দেশ দেইনি। দলের প্রতি এবং আমার প্রতি ভালোবাসার কারনে অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বিক্ষোভ চালিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর