আগামীকাল থেকে রাজশাহীতে ৭ দিনের সর্বাত্মক লকডাউন

মহামারি করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে রাজশাহীকে কঠোর লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন। ১১ জুন (শুক্রবার) থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউন চলবে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউসে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের জরুরি বৈঠকে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে রাজশাহীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নবী আলম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর