তেঁতুলিয়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গাঁজাসহ শামীম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) বিকালে উপজেলার ভজনপুর করতোয়া ব্রীজের নিকটবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামীম একই উপেজলার শালবাহান ইউনিয়নের কাজীগছ মাঝিপাড়া এলাকার আবু তাহের এর ছেলে।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল অফিসার ইনচার্জ আবু ছায়েম এর নেতৃত্বে এস আই লতিফ, এস আই মকলেছ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেন। ওই সময় শামীমকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে মাঝি পাড়া এলাকার মুছার ছেলে আনোয়ার দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শামীম ও পলাতক আনোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলায় দায়ের করে কোর্টে চালান দেওয়া হবে। ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তারের কথা শুনে তেঁতুলিয়া মডেল থানাকে স্বাগত জানিয়েছেন মাদক বিরোধী সংগঠন ডি এফ বি।

এস.এম আল আমিন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর