গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই নসিমন ও অটোরিকশাসহ আটক ৪

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই নসিমন ও অটোরিকশাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৯ জুন) গভীর রাতে জেলার মাধবদী থানাধীন গরুর হাট এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার মনোহরদী থানার বালিপুরা এলাকার শাহিন মিয়া (২২), সদর থানার শীলমান্দি এলাকার হযরত আলী (৪৩), মাধবদী থানার কোদালীরচর এলাকার নবী হোসেন (২৪) ও পলাশ থানার পাইকশা এলাকার লোকনাথ দাস(২৮)।

এসময় তাদের নিকট হতে ১টি নসিমন, ১টি ব্যাটারী চালিত অটো রিকশা ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন যাবত নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় ব্যাটারী চালিত ভ্যান, ব্যাটারী চালিত রিকশা, ইঞ্জিন চালিত নসিমন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য চুরি করে বিক্রি করতো। এরমধ্যে শাহীনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে।

আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা রুজু হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

একে এম রেজাউল করিম/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর