আখাউড়ায় সরকারি জমিতে বালু উত্তলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে সরকারি খাস জমি দখল করে মাটি কেটে বালু উত্তোলন করার সময় ১ ব্যক্তিকে আটক করা হয়। তখন আটককৃত ব্যক্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ জুন) বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলনের সময় জনি নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম বলেন, একটি চক্র অনেকদিন যাবত সরকারি খাস জমি দখল করে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তলন করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জনকে আটক করে ১ লক্ষ টাকা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসজে