জামালপুরের সরিষাবাড়ীতে গাছে উঠে তাল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল আজিজ নামে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সুনছের শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, আব্দুল আজিজ বৃহস্পতিবার দুপুরে বড়বাড়ীয়া গ্রামের মোজাম্মেল হোসেনের তালগাছে উঠেন তাল পাড়তে। অসাবধানতাবশত তিনি এসটিডি বিদ্যুৎ লাইনের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে যান। তখন ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। সরিষাবাড়ী ও জামালপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
জামালপুর জেলা ফায়ার স্টেশনের সহকারি পরিচালক মনিরউজ্জামান বলেন, কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় তাল পাড়তে গিয়ে এক গাছি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/এসজে