মদনে পাটক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনার মদন উপজেলায় পাটক্ষেত থেকে রিজান (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে খবর পেয়ে পুলিশ উপজেলার খাগুরিয়া এলাকায় পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত রিজান পেশায় অটোরিকশা চালক এবং সে উপজেলার জাহাঙ্গীপুর পূর্বপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরের রিজানের পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডি করে এবং গত মঙ্গলবার থেকে অটোচালক রিজান নিখোঁজ ছিল বলে তার পরিবার দাবি করে। নিখোঁজের পরদিন বুধবার রাতে রিজানের অটোরিকশাটি উপজেলার বটতলা এলাকা থেকে উদ্ধার করেছিল পুলিশ।
মদন থানার পরিদর্শক (তদন্ত) উজ্জল কান্তি সরকার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আজ দুপুরে নিহত অটো চালক রিজানের পরিবারের পক্ষ থেকে নিখোঁজের জিডি করা হয়।
রাজেশ গৌর/বার্তা বাজার/এসজে