কার্বন উৎপাদন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পোস্টকার্ড পোস্ট
সাতক্ষীরার কালিগঞ্জে কার্বন উৎপাদনকারী সকল অবকাঠামো বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পোস্টকার্ড পোস্ট করেছে যুবরা।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) এর সহযোগিতায় কালিগঞ্জ বাজার শাখা পোস্ট অফিসের চিঠির বাক্সে অর্ধশতাধিক যুব এ পোস্টকার্ড পোস্ট করেন।
এ সময় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সভাপতি জাকিয়া রাজিয়া বলেন, জলবায়ূ পরিবর্তনে পৃথিবীর অন্যতম ঝুকিপূর্ণ দেশ বাংলাদেশ। তার মধ্যে সাতক্ষীরা অন্যতম।
এই জেলার মানুষের সারা বছর কোন না কোন দূর্যোগের মুখোমুখি হতে হয়। তাই আজ যুবকরা সব ধরণের কার্বন নির্গমন অবকাঠামো বন্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পোস্টকার্ড পোস্ট করছেন বলে জানান তিনি।
শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/এসজে