হোমনায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন
কুমিল্লার হোমনা উপজেলা যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) হোমনা প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হোমনা শাখার উদ্যোগে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ইউনুছ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এইচ এস রিয়াজুল ইসলাম,মোঃ হাবিবুর রহমান,মোঃ আবুতাহের,মোঃ ইউছুফ মিয়া,মোঃ ইয়ামিন।
বক্তারা বলেন, সারা দেশে যেমন সামাজিক দুরত্ব বজায় রেখে সব কিছু খোলা রাখতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন খুলতে পারবেনা? গাড়ীতে যেভাবে দুই জনের সিটের জায়গায় একজন করে বসে সেইভাবেই করে দেওয়া হউক। যদি সরকার দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেয় তাহলে আমরা গনআন্দোলনে যাবো
বার্তা বাজার/এসজে