গাইবান্ধায় উদ্ধারকৃত মর্টারশেল ধ্বংস করেছে সেনাবাহিনী
গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে উদ্ধারকৃত একটি মর্টারশেল বিস্ফোরণ ঘটিয়েছে সেনা বাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলার বাগদা ফার্ম এলাকার ফাঁকা জমিতে সেনাবাহিনীর ৯ ইঞ্জিনিয়রিং ব্যাটালিয়নের ক্যাপ্টেন আবু সালেহ এর নেতৃত্বে বিষ্ফোরণ ঘটানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, মর্টারশেলটি ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। গত ৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ পৌর এলাকার খলসী চাঁদপুর নদীর তীরবর্তী এলাকার বালুর চরে খেলার সময় স্থানীয় কয়েকজন শিশু মর্টার শেলটি দেখতে পায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর উদ্ধারকৃত মর্টারশেলটি ধ্বংস করতে উদ্যোগ নেয় সেনাবাহিনী।
সুমন মিয়া/বার্তা বাজার/এসজে