আখাউড়ায় সম্পত্তি দখলের অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবুঝ ছেলের সম্পত্তি দখলের অভিযোগ এনে এক দলিল লেখক এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগির পরিবার।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১ টায় উপজেলার মোগড়া বাজারে শিশু মিয়া মার্কেটে ওই দলিল লেখকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগির পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফজলে রাব্বি লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, দলিল লেখক শাহাব উদ্দিন মুন্সি প্রায় তিন বছর আগে আমাদের মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে ফার্মেসি ব্যবসা শুরু করেন। কয়েক মাস আগে থেকে শাহাব উদ্দিন মুন্সি আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের মার্কেটের দু’টি দোকান দখল করতে একটি জাল দলিল করে, যাতে দাতা হিসেবে আমার এক ভাইকে দেখিয়েছেন যার বয়স ১৮ বছরের নিচে। সে এখনো নাবালক।

তিনি আরও বলেন, আমাদের মার্কেটের দোকানগুলো দখল করতে শাহাব উদ্দিন বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে এবং আইনিভাবে হয়রানি করার জন্য আদালতে একটি মামলা দায়ের করেছে। যা মিথ্যা বানোয়াট। শাহাব উদ্দিন মুন্সির এই অপকর্মগুলো স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হককে লিখিত ভাবে অবগত করেছি।

ফজলে রাব্বি বলেন, এই পরিস্থিতিতে আমি এবং আমার পরিবার এই দলিল লেখকের প্রতারণার হাত থেকে মুক্তি পেতে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি উদঘাটনের দাবি জানাই।

পারভেজ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর