ফরিদপুরে ৬ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫
ফরিদপুরে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়লি থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার মধুখালি উপজেলার আবদুল বারেক মোল্যার ছেলে সাদ্দাম হোসেন চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত এবং তার বাড়িতে একাধিক চোরাই মোটরসাইকেল আছে।
এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশে গোয়েন্দা শাখা ফরিদপুরের নেতৃত্বে এসআই মাহবুবুল করিম, এসআই খায়রুল বাশার, এসআই শামীম হোসেন, এসআই আব্দুর রহিম ফোর্সের সহায়তায় ৯ জুন রাতে অভিযান শুরু করি।
পরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চোরাই মোটরসাইকেলসহ মটরসাইকেল ক্রয়-বিক্রয় ও নিজ দখলে রাখার অপরাধে জেলার মধুখালি ও বোয়ালমারী উপজেলার সাদ্দাম হোসেন, বিপুল মোল্যা ওরফে পিপল মোল্লা, ইলাহি মোল্যা, তুহিন মোল্যাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরিও জানান, আসামি সাদ্দাম হোসেনের দখল থাকা একটা টিভিএস অ্যাপাচি আরটিআর, একটি পালসার মোটর সাইকেল, বিপুল মোল্যা ও রফিকুল মোল্যা এর দখলে থাকা একটি ডিসকভার ১২৫ সিসি, ইলাহির দখলে ডিসকভার ১২৫ সিসি, শহীদ মোল্যার দখলে থাকা চোরাই টিভিএস অ্যাপাচি আরটিআর পরিত্যক্ত অবস্থায় মধুখালী ও বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হচ্ছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে