করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরায় করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
লকডাউন চলাকালীন মুদি দোকান ও কাঁচাবাজার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে। প্রথম দফার লকডাউনে এটি ছিল সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত।
জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনায় পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৫ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে অর্ধশতাধিক। করোনার উপসর্গ নিয়ে ২৪০ জনের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/নব