গাজীপুরের টঙ্গীতে গত ১৬ মে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে এক নারীকে হত্যার ঘটনার মূল আসামি সৈজ উদ্দিন খান (৭০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসিবুল আলম এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান।
উপ-পুলিশ কমিশনার হাসিবুল আলম বলেন, নিহত স্বপ্না রায় বিভিন্ন মেসে রান্না করা খাবার সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। গত ১৬ মে সকালে স্বপ্না রায় বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাহির হলে টঙ্গী পূর্ব থানা দিন দত্তপাড়া হাউজ বিল্ডিং শাহাদাতের বাড়ির সামনে আসলে আগে থেকেই উৎপেতে থাকা আসামির হাতে ধারালো চাকু দিয়ে স্বপ্নাকে ছুরিকাঘাত করে যখন করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তীতে নিহত নারীর মেয়ে তুলি বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস ঘটনার রহস্য উদঘাটন করে মূল আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মৌলভীবাজার বড়লেখা থানাধীন এলাকা থেকে আসামি সৈজ উদ্দিনকে গ্রেপ্তার করে। হত্যায় ব্যবহৃত ধারালো রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। আসামিকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রেসব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাভেদ মাসুদ, পরিদর্শক (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, মামলার তদন্তকারী কর্মকর্তা সজল ইসলাম প্রমূখ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরিফ চৌধুরী /বার্তাবাজার/পি