বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত উত্তরাসহ নবগঠিত সিটি করপোরেশনের অনেক এলাকা এখনো সুষ্ঠু পরিকল্পনার অভাবেরয়েছে জলাবদ্ধতা। এইসব এলাকার মানুষ এখনো আধুনিক ঢাকার সুবিধা থেকে বঞ্চিত।
এইসব এলাকার সাধারণ মানুষেরকথা চিন্তা করে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান এর নানামুখী পদক্ষেপের মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন।
সেই লক্ষ্যে তিনি আজ উত্তরখানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি পায়ে হেঁটে এসব এলাকার সাধারণ মানুষের সাথেকথা বলেন, সরেজমিন দেখেন জলাবদ্ধতা। তিনি প্রতিশ্রুতি দেন সকল জলাবদ্ধতা নিরসন করে একটি আধুনিক উত্তরখান উপহার দেয়ার।।
এসময় তার সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি