ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের সম্পর্ক আত্মার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তারা আমাদের বড় বন্ধু।

বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা অনেক দেশকেই সহায়তা করেছি। তবে সেটা সরকারের পক্ষ থেকে করেছি। তবে ফিলিস্তিনকে সরকার ও দেশের জনগণ সহায়তা করেছে। আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেইনি। আমরা দুই রাষ্ট্রীয় নীতিতে এর সমাধান চাই।

তিনি আরও বলেন, ফিলিস্তিনকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ১৪শ কেজি ওষুধ দেওয়া হচ্ছে। এসব ওষুধের মূল্য ৪০ লাখ টাকা। সম্প্রতি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য এসব ওষুধসামগ্রী সরবরাহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর