রাজৈরে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে মজিরন বিবি (৬৮) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কবিরাজপুর গ্রামের শেখ বাড়ির ব্রীজের উত্তর পাশের একটি ডোবা (খাল) থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মজিরন একই গ্রামের রহমান মৃধার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মজিরন মানসিক ভারসাম্যহীন হওয়ায় শিকলে বেধে রাখা হতো। কিন্তু বুধবার রাতে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন হাওলাদার জানান, এব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে আসলে আমরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করবো।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর