ওসি প্রদীপকে কক্সবাজার কারাগারে স্থানান্তর

কক্সবাজারের একটি পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আলোচিত এ হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার দীর্ঘ ৭ মাস পর বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে তাকে আবারও কক্সবাজার কারাগারে আনা হচ্ছে।

চট্টগ্রাম কারাগারের জেলার খন্দকার গোলাম হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে একটি দল। করোনার কারণে আদালত বন্ধ থাকায় তাকে সরাসরি কক্সবাজারের কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তাকে দীর্ঘ সাত মাস দুদকের একটি মামলায় হাজির হতে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছিল।

আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর