পাকুন্দিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

‘মুজিববর্ষ’ উপলক্ষে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি- বার্তা বাজার

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ আসনের সাংসদ সাবেক আইজিপি নূর মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক কিশোরগঞ্জ (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) মোঃ একেএম লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান প্রমুখ।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর