ব্যক্তিগত ১৬ রানে মুজিবের বলে যখন লিটন খুব ধীরে ডিফেন্স করতে ধরেছিলেন তখন সেটা প্রায় ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ বাফগানিস্তানের ফিল্ডার হাশমোতুল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই দুই তালুর ভেতরে দিয়ে ঘাস স্পর্শ করে।
তাতেই জোর আবেদন জানায় আফগানিস্তান। ফিল্ড আম্পায়ার আঙ্গুল তুলে দেন। রিভিউ নেন সৌম্য সরকার। রিভিউ দেখলেন থার্ড আম্পায়ার যেখানে দেখা হলো না আলট্রা এজ! অথচ মনেই হচ্ছে ব্যাট স্পর্শ করে বলটি প্যাডে লাগে!
আলট্রা এজ দেখার ধারে কাছে গেলেন না থার্ড আম্পায়ার আলিম দার। তিনি দেখলেন বলের লাইন। আর সেটা দেখেই রিভিউতে আফগানিস্তানের পক্ষে রায় দিলেন তিনি! সাধারণত লাইন দেখার পাশাপাশি আলট্রা এজটাও থার্ড আম্পায়ার দেখেন, যা দর্শকরাও দেখেন। কিন্তু সৌম্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার বেলায় আলট্রা এজের ধারে-কাছে গেলেন না থার্ড আম্পায়ার।
তাতে প্রশ্নবিদ্ধ হলো আরো একটি সিদ্ধান্ত। এর আগে লিটন কুমার দাসের আউটটিও ছিল বিতর্কিত। ১০ বলে তিন রানে আউট হন সৌম্য সরকার।
লিটনের ক্যাচটা মাটি থেকে তুলে নিলেন আফগান ফিল্ডার হাসমতউল্লাহ শহিদি। মাঠে থাকা দুই ব্রিটিশ ফিল্ড আম্পায়ার আউট দিলেন, তবে মূল সিদ্ধান্তটা ছেড়ে দিলেন থার্ড আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে থার্ড আম্পায়ার আলিম দার সিদ্ধান্ত দিলেন এটা আউট!