রুবেলের ১ ওভারে ২৭ রান নিলেন রাব্বী, তবু পারল না দোলেশ্বর

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজকের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৩ হারে হেরেছে প্রাইম দোলেশ্বর। শেষ ওভারে চার ছয়ের তাণ্ডবের পরেও হেরেছে তারা।

শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৩১ রান। রুবেল হোসেনের শেষ ওভারে তারা ২৭ রান নিতে সক্ষম হন কামরুল ইসলাম রাব্বী। যার ফলে ৩ রানে হেরেছে দোলেশ্বর।

শেষ ওভারে রুবেলের প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। এরপর দ্বিতীয় বলে ডাবল নেন তিনি। পরের তিন বলে আরও তিন ছক্কা হাঁকান রাব্বী। পাঁচে বলে আসে ২৬ রান।

শেষ বলে জয়ের জন্য দোলেশ্বরের প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু ১ রানের বেশি নিতে পারেননি রাব্বী। এতে ৩ রানে হেরে যায় দোলেশ্বর। ১২ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে আক্ষেপ নিয়ে ফিরতে হয় রাব্বীকে।

রাব্বী ছাড়া মার্শাল আইয়ুব ২২ ও ফজলে মাহমুদ ২১ রান করেন। প্রাইম ব্যাংকের হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি ও শরিফুল ইসলাম ২টি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে প্রাইম ব্যাংক। মোহাম্মদ মিঠুন ৫৫, এনামুল হক বিজয় ২৯ রান করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর