টাঙ্গাইলে যাকাত ফান্ড থেকে সাহায্য প্রার্থীদের মাঝে চেক বিতরণ

টাঙ্গাইলে সরকারি যাকাত ফান্ড থেকে ২০২০-২০২১ অর্থবছরের আর্থিক সাহায্য প্রার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা যাকাত কমিটির সভা শেষে জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি সাহায্য প্রার্থীদের মাঝে চেক বিতরণ করেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আসাদুজ্জামান স্মৃতিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর