করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। ভারতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে ও মোট মৃত্যু ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।
বৃহস্পতিবার (১০ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬৩ লাখ ৫৫ হাজার ৪৯৩ জন। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু রয়েছে।
বার্তাবাজার/নব