ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিনব পদ্ধতিতে পেটের ভেতরে ইয়াবা রেখে পাচারের চেষ্টার সময় মো. শহিদুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
আটকের পর তার পেটের ভেতর থেকে ছোট ছোট ৩টি ইয়াবার প্যাকেট উদ্ধার হয়। তিনটি প্যাকেট থেকে মোট ১শ’ ২৯ পিস ইয়াবা পাওয়া যায়।
আজ বৃহস্প্রতিবার (১০ জুন) সকালে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসময় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল বুধবার আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভিতর ইয়াবা পাচারের সময় ওই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মদকদ্রব্য সরবারহ আসছিল বলে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/পি