কাভার্ড ভ্যান ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ড ভ্যান ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার (৯ জুন) রাত ১০ ঘটিকার সময়ে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা নদীর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত পিক-আপ চালক রুবেল হোসেন(২০), ও যাত্রী স্বপন(১৮) নামের দুই জন মৃত্যুবরণ করেন। সুজন আলী (১৯) নামের আরেক যাত্রী গুরুত্বর হওয়ায় চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, রুবেল তেঁতুলিয়া উপজেলার কালান্দীগঞ্জ বোলায়মারী এলাকার কালু মিয়ার ছেলে এবং যাত্রী স্বপন বোদা উপজেলার ফুলতলা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। কালান্দীগঞ্জ এইচ আর এফ পেট্রোল পাম্পের একজন কর্মচারী ছিলো।

আহত সুজন বোয়ালমারী এলাকার সোহরাব আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রাত ১০ ঘটিকার সময়ে পঞ্চগড় থেকে
তেঁতুলিয়ায় যাচ্ছিলেন। ওই সময়ে যাত্রী হিসেবে স্বপন ও সুজন নামের দুইজন ব্যক্তি পিক-আপের উঠে। তেঁতুলিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে পিক আপের চালক মৃত্যু হয়। অন্যরা গুরুত্বর হওয়ায় পুলিশ ও স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে এবং ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক স্বপন কে মৃত্য ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল আজম বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর