বউয়ের সাথে অভিমান করে নিজের হাতে পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী

কুষ্টিয়া কুমারখালী উপজেলার হাসিমপুরের বাঁখই মুহাম্মদ গ্রামের মঞ্জুল মণ্ডলের ছেলে মুনতাজ আলী (৫২) বউয়ের উপর অভিমান করে নিজের পুরুষাঙ্গ অর্ধেকের বেশি নিজের হাতে কেটে ফেলেছে।

অসুস্থ অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মুনতাজ আলী জানান- বাড়ির পাশে এক মহিলাকে জড়িয়ে ধরে শারীরিক সম্পর্কের মিথ্যা অভিযোগ আনে আমার স্ত্রী।

বুধবার সকালে পবিত্র কুরআন ছুঁয়ে এমন নোংরা কাজ করিনি বলে জানালেও তার বউ বিশ্বাস করেনি। আর এই অভিমানে বুধবার রাত্রে ঘরে থাকা দ্যা দিয়ে নিজের পুরুষাঙ্গ অর্ধেকের বেশি কেটে ফেলে মুনতাজ আলী। পরে স্থানীয়দের সহযোগিতায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গ ১৬% ভাগের ১২% কেটে ফেলেছে।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত মুনতাজের স্ত্রী কারো সঙ্গে কথা না বললেও অনুতপ্ত অবস্থায় মুনতাজ আলীর পাশে বসে থাকতে দেখা যায়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট আবাসিক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি আমরা জেনেছি কিন্তু এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর