সীমান্তে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্যবিধি না মানায় সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণের হার বাড়ছে, যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন, পরিস্থিতি সামাল দিতে, বিধিনিষেধ জারির পাশাপাশি, ওইসব এলাকা কিভাবে টিকার আওতায় আনা যায় সেটা নিয়ে ভাবছেন তারা। এরইমধ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। পরিকল্পনা রয়েছে চিকিৎসক পাঠানোরও।

করোনার তৃতীয় ঢেউ কী তাহলে আসন্ন? নাকি স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলির দেখানোর ফল গুনতে শুরু করেছে দেশ! গত কয়েক দিন ধরে সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণের অস্বাভাবিক উর্ধ্বগতি এবং সামগ্রিকভাবে সারা দেশে এই হার বাড়তে থাকাটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে।

এই পরিস্থিতিতে নানা বিধিনিষেধ জারি করে করোনার লাগাম টেনে ধরার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। তবে তাতে যে সংক্রমণের চিত্রটা তেমন একটা বদলায়নি তা প্রায় স্পষ্ট। এই পরিস্থিতিতে কী ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর? উদ্বেগের কারণ হলেও টিকা এবং মাস্কের বিকল্প দেখছেন না স্বাস্থ্যের ডিজি অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

তিনি জানান, গ্রামীণ বিশাল জনগোষ্ঠিকে টিকার আওতায় আনাটা চ্যালেঞ্জের হলেও এই মুহূর্তে গুরুত্ব দেয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোকে। গ্রামে পৌঁছানে যায় এমন টিকার উৎসেরও খোঁজ শুরু হয়েছে।

স্বাস্থ্যের ডিজি আরও জানান, গ্রামের বেহাল স্বাস্থ্য সেবার উন্নয়নে যতটা সম্ভব কাজ চলছে। অগ্রাধিকার তালিকা ধরে পাঠানো হচ্ছে নানা সরঞ্জাম। সেই থাকে ঢাকা থেকে চিকিৎক পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

এই পরিস্থিতিতে রাজশাহী ও খুলনা অঞ্চলের আমের হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর