বিশ্বজুড়ে ফের বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৫৬ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৪০৪ জন।
এর আগের দিন মঙ্গলবার বিশ্বে মৃতের সংখ্যা ছিল ১০ হাজার ২৪ জন এবং নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৫ হাজার ৯৭৬। ২৪ ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৬৩২ এবং নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৪২৮ জন।
বুধবার করোনায় নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে ভারত ও ব্রাজিল। ভারতে এই দিন এ রোগে মারা গেছেন ৬ হাজার ১৩৮ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৮৯৬ জন।
ব্রাজিলে বুধবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২ হাজার ৪৪৮ জন এবং নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৭ হাজার ৯৬ জন।
দৈনিক আক্রান্ত ও মৃত্যুর এই তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছে দক্ষিণ আমেরিকার অপর দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর্জেন্টিনায় বুধবার মারা গেছেন ৬০৫ জন করোনা রোগী, আর এ রোগে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৯ হাজার ৭৫৭। অন্যদিকে, কলম্বিয়াতে বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ৫৫০ জন করোনারোগী।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের হিসেবে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে বুধবার করোনায় মারা গেছেন ৪৪৭ জন এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১২৫ জন।
এছাড়া বুধবার আরও যেসব দেশে করোনায় উচ্চসংখ্যক আক্রান্ত ও মৃত্যু দেখা গেছে সেগুলো হলো রাশিয়া (আক্রান্ত ১০ হাজার ৪০৭, মৃত্যু ৩৯৯), ইরান (আক্রান্ত ১০ হাজার ৫৯৮, মৃত্যু ১৫৭), দক্ষিণ আফ্রিকা (আক্রান্ত ৮ হাজার ৮৮১, মৃত্যু ১২৭), ইন্দোনেশিয়া (আক্রান্ত ৭ হাজার ৭২৫, মৃত্যু ১৭০) তুরস্ক (আক্রান্ত ৬ হাজার ৫৫৪ , মৃত্যু ৮৭), মালয়েশিয়া (আক্রান্ত ৬ হাজার ২৩৯, মৃত্যু ৭৫) ও ফিলিপাইন (আক্রান্ত ৫ হাজার ৪৬২, মৃত্যু ১২৬)।
বার্তাবাজার/পি