করোনাভাইরাস থেকে মুক্তি লাভের পর এবার কিডনী, হার্ট ও লিভারের জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সব সমস্যার মধ্যে তার লিভারের সমস্যাটা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন রয়েছেন। পাশাপাশি তিনি আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন।
তার চিকিৎসায় গঠিত ১০ সদ্যসের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সুপারিশ করছেন আরও উন্নত চিকিৎসার জন্য। এক্ষেত্রে তার করোনা পরবর্তী শারীরিক জটিলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকাকে বিবেচনা করা হচ্ছে। তবে হাসপাতালে থেকে চিকিৎসা করলে করোনায় আবারও সংক্রমণ হতে পারে, এই ভেবে বাসায় নিয়ে যাওয়ার বিষয়টিও তারা ভাবছেন।
এ বিষয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, কারাগারে থাকা অবস্থায় ‘ম্যাডামের’ এসব জটিল রোগের কোনো চিকিৎসা হয়নি। কোভিড-পরবর্তী জটিলতাটাও আল্লাহর রহমতে কমতে শুরু করেছে। কিন্তু কিডনি, হার্ট ও লিভার ডিজিজটা রয়ে গেছে। বিশেষ করে তার লিভারের সমস্যাটা ইদানিং অনেকটা বেড়েছে।
তিনি বলেন, এই সমস্যার উন্নত কোনো চিকিৎসা আমাদের দেশে নেই। এজন্য মেডিকেল বোর্ড তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য বার বার সুপারিশ করেছেন। কিন্তু তা এখনো সম্ভব হয়নি। অথচ তার লিভারের বর্তমান অবস্থায় উন্নত চিকিৎসার কোনো বিকল্প নেই।
বার্তা বাজার/এসজে