বাংলাবান্ধা স্থলবন্দরে নতুন কমিটি ঘোষণা
সর্ব উত্তরের জেলা পঞ্চগড় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৯ জুন) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর জেলা পরিষদ নামক স্থানে বার্ষিক সাধারণ সভায় মেহেদী হাসান খান (বাবলা)’র সভাপতিত্বে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি তিন বছরের জন্য গঠন করেন।
তার মধ্যে মো: আব্দুল লতিফ তারিনকে সভাপতি ও কুদরত-ই খুদা মিলনকে সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
এস এম আল-আমিন/বার্তাবাজার/ই.এইচ.এম