পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়ন, গ্রেফতার অভিযুক্ত

ভোলার চরফ্যাসনে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাহাউদ্দিন (৪০) নামের একজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভিক্টিম ছাত্রীর মা বাদী হয়ে চরফ্যাসন থানায় মামলাটি দায়ের করেছেন।

বুধবার (৯ জুন) পুলিশ মামলার এজাহারভুক্ত আসামী বাহাউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। অভিযুক্ত বাহাউদ্দিন জিন্নাগড় ৯নং ওয়ার্ডের মাওলানা রুহুল আমিনের ছেলে এবং স্থানীয় ঔষধ ব্যবসায়ী।

গত সোমবার বিকালে ওই ইউনিয়নের চকবাজার এলাকার কাজী বাড়ির দরজায় অভিযুক্ত বাহাউদ্দিনের ঔষাধের দোকানে যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

এজাহার সুত্রে জানাযায়, ভিক্টিম ছাত্রী ও এলাকার আরোও শিশু শিক্ষার্থীরা দীর্ঘ এক বছর যাবত প্রতিবেশী ঔষাধ ব্যবসায়ী
বাহাউদ্দিনের কাছে প্রাইভেট পড়ে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার বিকেলে ভিক্টিম ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ঔষধের দোকান পরিস্কারের কথা বলে প্রাইভেট শিক্ষক বাহাউদ্দিন তাকে দোকানে রেখে দেয়।

পরে দোকানের পিছনের অংশে নিয়ে সে ভিক্টিম ছাত্রীকে জোড়পূর্বক তার পরিদয়ের স্যালোয়ার খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে।

এসময় ভিক্টিম ছাত্রী চিৎকার দিলে বাহাউদ্দিন তাকে ছেড়ে দেয়। বাড়ি এসে মেয়ে ঘটনাটি তার মাকে জানায়। তার মা বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি অভিযুক্ত বাহাউদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।

চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, এঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহার ভুক্ত আসামী বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর