সামাজিক দুরত্ব নিশ্চিত ও মাস্ক না পরায় চারঘাটে দশ জনকে জরিমানা!
রাজশাহীর চারঘাটে মাস্ক না পরে বের হওয়া ও সামাজিক দূরত্ব না মানায় এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঘোষিত নির্দেশনা অমান্য করে চলাফেরা করার অপরাধে পথচারী ও ব্যবসায়ীদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রাণী কৈরী ।
বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে চারঘাট বাজারের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারী ও দোকানীসহ সর্বমোট ১০ জনকে ৩ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান করে ও নির্দেশনা মেনে চলাচলের আহ্বান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের সকলকে যথাসম্ভব ঘরে থাকতে হবে। ঘর থেকে বের হলে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্যবিধি মানাটা জরুরি। মাস্ককে নিজেদের পোশাকের একটি অংশ হিসাবে সার্বক্ষণিক ব্যবহার করতে হবে।
তিনি বলেন, জরিমানা করেছি সবাইকে সচেতন করতে। নিজেদের সুস্থ থাকতেই সবাইকে মাস্ক পরাসহ সকল বিধি নিষেধ মেনে চলা উচিত।
উল্লেখ্য, অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে চারঘাট মডেল থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।
নবী আলম/বার্তাবাজর/ই.এইচ.এম