কালিহাতীতে করোনা টেস্টে বিশেষ বুথ স্থাপন

টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় করোনা সংক্রমণের হার বেশি হওয়ায় করোনা টেস্টে জনগণকে উৎসাহিত করতে বিশেষ বুথ স্থাপন করে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (৯ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় কালিহাতী পৌরসভার চাটিপাড়া এলাকায় ভারত ফেরত একজন করোনা পজেটিভ হওয়ায় এবং ঐ এলাকায় সংক্রমণের হার বেশি থাকায় বিশেষ বুথ স্থাপন করে দিনব্যাপী বিনামূল্যে ৩৩ জনের এন্টিজেন নমুনা সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, স্থানীয় কাউন্সিলর আবু বকর প্রমুখ।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর