সিরাজদিখানে উত্তম কৃষি ব্যবস্থাপনার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জ জেলায় উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে ফল এবং সবজি উৎপাদন, বাজারজাতকরণ কর্মসূচির প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুন) দিন ব্যাপি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এবিএম ওয়াহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুই, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাফায়াত হোসেন।এসময় ১৪টি ইউনিয়নের ৩০ কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর