সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের একটি আপত্তিকর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওটিকে তার বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেছেন গুনী এই নির্মাতা।
ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে কলে কারও সাথে তিনি কথা বলার সময় রেকর্ড করা। যেখানে তিনি তার গোপনাঙ্গ ওই প্রান্তে থাকা ব্যক্তিকে প্রদর্শন করছেন।
তবে যোগাযোগ করা হলে তিনি বার্তা বাজারকে জানান, গত ২রা এপ্রিল অনুষ্ঠিত “চলচ্চিত্র পরিচালক সমিতির” নির্বাচনকে কেন্দ্র করে, কতিপয় অসাধু চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দ্যেশ্যে এমন কাজ করেছে। এ বিষয়ে গত ৩১ শে মার্চ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
তিনি ডায়েরিটির কপি বার্তা বাজারকে প্রেরণ করে জানান, ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তা টেলিমেডিসিনের মাধ্যমে অনলাইনে আমার ডাক্তারের সঙ্গে ক্যাজুয়াল মিটিং এটেন্ড করার সময়ের। কে বা কারা এই ভিডিও রেকর্ড করেছে তা আমি জানি না। তবে, এটা নিয়ে আইসিটি বিভাগ এবং ডিবিতে দায়ের করা অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলমান আছে।
অতঃপর শনাক্ত করণের উদ্দেশ্যে পুণরায় তার মুঠোফোনে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সম্প্রতি এই ভিডিওটি তরিকুল নামে এক ব্যক্তি প্রচার করছে। আমাকে অন্য একজন দেখিয়েছেন। তার মাধ্যমে প্রচারকারীর নাম জানতে পেরেছি।
ইতোপূর্ব ‘জেদী নামক চলচ্চিত্রের শিডিউল বিপর্যয়কে কেন্দ্র করে অভিনেতা আরেফিন শুভকে বেয়াদব আখ্যা দিয়ে বেশ আলোচনায় আসেন বাংলা চলচ্চিত্রকে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া নন্দিত এই পরিচালক।
ভাইরাল হওয়া ভিডিওর ব্যাপারে একাধিক চলচ্চিত্র পরিচালকের কাছে মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্তব্য করতে রাজী হননি কেউই।
বার্তা বাজার/এসজে