নীলফামারীতে ভূমিহীনদের তালিকায় নাম থাকলেও পায়নি প্রধানমন্ত্রীর উপহারকৃত ঘর
নীলফামারীর জলঢাকায় ভূমিহীনদের তালিকায় নাম থাকলেও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারকৃত ঘর পায়নি মৃত আল্লী মামুদের পরিবার।
তবে বিষয়টি ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবুকে মুঠোফোনে জানালে তিনি কতৃপক্ষকে সুপারিশ করে তাদেরকে ঘর নিয়ে দিতে বলেন। মৃত আল্লী মামুদের স্ত্রী জবেদা খাতুন (৭০) অতীত জীবনের গল্প বলতে গিয়ে কেঁদে ফেলেন এই বিধবা নারী। দীর্ঘশ্বাস ফেলে বলেন সর্বহারা তিস্তা নদী কেড়ে নিয়েছেন তাদের সবকিছুই। অবশেষে মাথাঁ গোজার ঠাঁই মেলে তহশিলদার (অবঃ) তফেল উদ্দিনের জমিতে।
এলাকাবাসির সার্বিক সহযোগীতায় তুলেছিলেন একটি টিন শেডের ছাপড়ী। দু-বেলা দু-মুঠো খাবারের জন্য খালি হাতের উপর শুরু হয় তাঁদের জীবন যুদ্ধ। কয়েক বছর পর আল্লী মামুদ চলে যান না ফেরার দেশে। জীবিকার তাগিদে সন্তানদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন স্ত্রী জবেদা খাতুন। দুই ছেলে এক মেয়েকে নিয়ে কোনরকম দিন কাটতেন তিনি।
মেয়েকে বিবাহ দিয়ে, ছেলেদের সাথে নিয়ে থাকেন একই ঘরের চালাতে।
বড় ছেলে হাসানুজ্জামান (৪২) এবং ছোট ছেলে আমিনুর রহমান (৩৫)কে বিয়ে দেয়ায় ছেলে, দুই বউমা এবং নাতিদের নিয়ে ঘর না থাকার কারনে চরম সংকটে পড়তে হয় তাদের। অন্যের জমিতে দীর্ঘদিন বসবাস করে আসলেও আর পারছে না তারা থাকতে। বাড়ি সরিয়ে নিতে বারবার তাগিদ দিচ্ছে তফেল উদ্দিনের ছেলেরা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে বলে আশা এই পরিবারটির। ইউপি সদস্য
তমিজ উদ্দিন মুঠোফোনে বলেন, জবেদা খাতুনের পরিবার ভূমিহীন, অনলাইনে ভূমিহীনদের তালিকায় তাদের নাম দেয়া আছে। সরকারি ঘরে তাঁরা থাকতে চাইলে তাদের জন্য ঘর বরাদ্দ দেয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/ই.এইচ.এম